ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নত জাতি গঠনে শিক্ষার পাশা পাশি শিশুদের নীতি নৈতিকতাও শেখাতে হবে : জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান

admin ঢাকা
আপডেট: 29 February 2020, 21:45

নিজস্ব প্রতিনিধি : ‘সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) দিন ব্যাপী শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এসময় পুলিশ সুপার বলেন,‘আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত জাতি গঠনে শিক্ষার পাশা পাশি কোমলমতি শিশুদের নীতি নৈতিকতাও শেখাতে হবে। আজকের কোমলমতি শিশুরা আগামীর সুনাগরিক। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আদর ও ভালবাসা প্রেরণা জোগাবে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ, সহকারি শিক্ষক মো: রবিউল ইসলাম, শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক শাহিদা খাতুন, চায়না খাতুন, তানিয়া খাতুন, পারভীন সুলতানা, আম্বিয়া খাতুন, রেবেকা খাতুন প্রমুখ। এসময় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নওরিন সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *