ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ইট ভর্তি ট্রলির চাপায় নিহত-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 February 2020, 13:44

নিজস্ব প্রতিনিধি : তালায় ইট ভর্তি ট্রলির চাপায় গণেশ ঘোষ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত গণেশ ঘোষ উপজেলার খেশরা ইউনিয়নের তেরঘরিয়া এলাকার কেষ্টপদ ঘোষের ছেলে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকালে উপজেলার বালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ‘বালিয়া ব্রিজের উত্তর পাশে সকাল পৌনে ৮টার দিকে গণেশ ঘোষ গরু নিয়ে বিলের দিকে যাচ্ছিলেন। এ সময় ইট ভর্তি একটি ট্রলি শালিখা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গণেশের শরীরের উপরে উঠে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়’।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা গেছে। ট্রলিটি পুলিশ হেফাজতে আছে তবে ট্রলির চালক পালিয়ে গেছে। ওই চালককে আটকের চেষ্টা চলছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *