ঢাকাFriday , 28 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 28 February 2020, 22:47

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আশাশুনি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. গাওছুল হক। কমান্ডার গাওছুল হক একজন বীর মুক্তিযোদ্ধা, দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসক ও প্রকৃত একজন সমাজসেবক হিসেবে তিনি এলাকায় সুপরিচিত। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বিকাল ৫টায় আশাশুনি প্রেসক্লাবে উক্ত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন- ‘আশাশুনিতে চেয়ারম্যানের নেতৃত্বে কলেজ ছাত্রীকে মারপিটের অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি উক্ত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি। সংবাদের একটি অংশে কলেজ ছাত্রী নুসরাত জাহান সুজানাকে মারপিট ও মাদ্রাসা কেন্দ্রিক যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, ঘটনার সময় আমি সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে জনৈক সেলিমের দোকানে বসেছিলাম। এমতাবস্থায় কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী তার স্ত্রীকে নিয়ে দোকানের সামনে আসেন। এ সময় তাদের সুজানার সাথে ফোনালাপ কেন্দ্রিক তর্কাতর্কি শুরু হয়। আমি উভয়কে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সাতক্ষীরায় রওয়ানা হই। এছাড়া সংবাদে মাদ্রাসা কেন্দ্রিক যে তথ্য দেওয়া হয়েছে তা আদৌ সত্য নয়। সম্প্রতি উক্ত মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে সবাই মিলে মিশে অত্যন্ত সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সম্পন্ন করেছি। মেয়েটি কারও দ্বারা প্রভাবিত হয়ে নিছক সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে মিথ্যাচার করেছেন। আমি উক্ত সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কর্মকান্ড থেকে নিবৃত্ত থাকতে তাদের আহŸান জানাচ্ছি। এ সময় কাটাখালী জামে মসজিদের সভাপতি কামরুজ্জামান সানা, কাটাখালী বায়তুল নুর জামে মসজিদের মোতায়াল্লী আসাদুজ্জামান সানা, মুক্তিযোদ্ধা সামছুর সরদারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *