আশাশুনিতে গাঁজাসহ আটক-১
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সন্ধ্যায় আশাশুনি মটর সাইকেল সমবায় সমিতির সামনে থেকে শ্রীকলস গ্রামের সামছুর সরদারের ছেলে আবু সাদেক সরদারকে হাতেনাতে আটক করেন এএসআই নাজিম হোসেন। এ সংক্রান্তে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২৬(২)২০২০ নং একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম।

Leave a Reply