ঢাকাFriday , 28 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

admin ঢাকা
আপডেট: 28 February 2020, 22:42

শ্যামনগর ব্যুরো : বিএনপি’র ডাকা সারাদেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশের প্রতিবাদে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রæয়ারি) বিকেল ৫ টায় সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের দিকনির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জহুরুল হায়দার বাবু। এ সময় নওয়াবেঁকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা যুবলীগের আহŸায়ক মো. জাকির হোসেন, যুগ্ম-আহŸায়ক প্রভাষক শরিফুল ইসলাম সোহাগ, আব্দুল মজিদ, সদস্য আহসান হোসেন, মারুফ হোসেন, মো. হারুনার রশিদ, যুবনেতা বিশ্বনাথ নন্দী সাগর, উপজেলা সৈনিক লীগের আহŸায়ক জি এম আব্দুর রব, যুগ্ম-আহŸায়ক পলাশ সরদার, উপজেলা তাঁতীলীগ সভাপতি মো. রেজোয়ানুল আজাদ নিপুন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, নাজমুল হুদা রিপন, সদর ইউপি সদস্য মো. মাসুদ রানা, মো. আইয়ুব খান, মলয় কুমার গায়েন ঝন্টু, মো. মিজানুর রহমান, সদস্যা মিসেস দেলোয়ারা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *