ঢাকাFriday , 28 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা সীমান্তে ভারতীয় থ্রি-পিচসহ আটক-৩

admin
February 28, 2020 10:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ৭০ পিস ভারতীয় থ্রি-পিচসহ তিন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্তবর্তী চৌগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ সাড়ে ৪ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, একটি মেমোরি কার্ড ও একটি থ্রি-হুইলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের নিমাই দাসের ছেলে শ্রী বরুন কুমার দাস (২৬), সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের মৃত সুধীর দাসের ছেলে হারান দাস (২৩) ও সদর উপজেলার আলীপুর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে আদম আলী (২৭)।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতি: পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে থ্রি-হুইলার যোগে থ্রি-পিচ এনে ভোমরার আশু মার্কেটে কতিপয় ব্যক্তি ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তবর্তী চৌগাছা গ্রামের জলিল সরদারের মাছের ঘেরের পাশে ব্রিজের উপর থেকে উক্ত তিন চোরাকারবারীকে ৭০ পিস ভারতীয় থ্রিপিচসহ আটক করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ সময় নগদ সাড়ে ৪ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, একটি মেমোরি কার্ড ও একটি থ্রি-হুইলার জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।