দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ওয়ার্ড আ’লীগের শুভেচ্ছা
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার রাত ৮টায় সভাপতির কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় শুভেচ্ছা জানান ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস কুমার রায়। উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ইউপি সদস্য, আসমাতুল্যা গাজী, ইউপি সদস্য, আকবর আলীসহ নেতৃবৃন্দরা।

Leave a Reply