ঢাকাFriday , 28 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাইপাস সড়কে পিকনিকের বাস উল্টে আহত-২০

admin ঢাকা
আপডেট: 28 February 2020, 22:37

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পিকনিক উল্টে খাদে পড়ে ২০জন আহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) সকালে সাতক্ষীরার বাইপাস সড়কের খোকন মালির কফি হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শার্শার নাজমুল হোসেন ও আশিক জানায়, ‘২০১৪ সালে নূর মোহাম্মদ সরকারি ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হওয়া ২১ জন বন্ধু মিলে শুক্রবার সকালে সুন্দরবনে বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বেনাপোল থেকে ছেড়ে আসা রিজার্ভ বাস (যশোর-ন-১১-১০৯৪) শুক্রবার সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের খোকন মালির কফি হাউজের পাশে পৌঁছালে বাসের সামনের বাম পাশের টায়ার ফেটে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ ঘটনায় ২০জন কম-বেশি আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় চিকিৎসক দ্বারা তাদের চিকিৎসা দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানায়, ‘দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং বাসযাত্রী সকলেই শঙ্কামুক্ত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *