ঢাকাSaturday , 8 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 8 September 2018, 22:54

শ্যামনগর প্রতিনিধি: ‘সাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শ্যামনগরে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) সীডস্ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক ও বারসিক কর্মকর্তা মো. আল ইমরান। শ্যামনগর সদরের মর্ডান স্কুল ও হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সদরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা র‌্যালিতে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *