কালিগঞ্জ কৃষ্ণনগরের মাদ্রাসায় ১৮ জনের বৃত্তি লাভ
কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসায় জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মাদরাসার সুপার মাওলানা শাহিনুর রহমান বলেন, গত ২০১৯ সালে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসায় জেডিসি পরীক্ষার্থী ছিল ৩৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তি পেয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী ৩৯ জনের মধ্যে হতে ট্যালন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫ জন। বৃত্তি লাভে এবার শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার শীর্ষস্থান অধিকার করেছে। গত ২০১৯ সালে দাখিল পরীক্ষার্থী ছিল ২৪ জন। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয় গত ২০১৪ সাল থেকে। এখানে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৪৩০ জন।

Leave a Reply