নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এ এস কে আশরাফুল মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান স.ম শহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আবু তাহের, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, জি.এম আবুল হোসাইন সহ স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সচিব, আইনজীবী, ইমাম, সাংবাদিক, ইয়ুথ, এনজিও প্রতিনিধিবৃন্দ। শিশুর যৌন হয়রানি, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও ক্লিপ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারীরা তাদের করণীয় বিষয়ে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

Leave a Reply