ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরায় উদ্ধার আটক-৩

admin ঢাকা
আপডেট: 27 February 2020, 21:57

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা থেকে উদ্ধার হয়েছে। এ সময় মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকেও আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের আলীমুদ্দিন সরদারের ছেলে আসমত উল্লাহ একই গ্রামের মৃত আজিজ মোড়লের ছেলে ইয়াছিন মোড়ল ও শহিদ সরদারের ছেলে ডালিম সরদার। থানা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রæয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পরমান্দকাটি গ্রামের মৃত বৈদ্যনাথ ভাইয়ার ছেলে সুব্রত ভাইয়ার একটি হাঙ্ক মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এরপর তিনি ২৬ ফেব্রæয়ারি কালিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কালিগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ফিংড়ী ইউনিয়নের গাভা থেকে চুরি হওয়া মোটর সাইকেলসহ আসমত উল্লাহকে আটক করেন। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী ব্যাংদহা থেকে ইয়াছিন মোড়ল ও ডালিম সরদারকে আটক করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার পরিদর্শক এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *