খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাঁকড়া চাষিদের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকাল ৯ টায় পিরোজপুর বিজয় বাছাড়ের বাড়িতে পিকেএসএসফ এর অর্থায়নে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সহকারী ভেলুসিইন ফেসিলেটেটর মুহিবুল্লাহ শেখের সঞ্চালনায় ২০জন কাঁকড়া চাষিকে প্রশিক্ষণ প্রদান করেন আশাশুনির সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে কাঁকড়া চাষিদের আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, সংরক্ষণ, খাবার প্রদান, মোটাতাজাকরণ ও বাজারজাতকরণের উপর বিস্তর আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। স্থানীয় কাঁকড়া চাষি সুপদ সানা জানান, ‘এ প্রশিক্ষণের ফলে আমরা আগের তুলনায় কাঁকড়া চাষ করে অধিক লাভবান ও স্বাবলম্বী হব’।
