দেবহাটায় বারি সরিষা ১৫’র মাঠ দিবস অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় রাজস্ব খাতের অর্থায়নে বারি সরিষা ১৫’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ সখিপুর দিলিপ কুমারের বাড়িতে ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত প্রদর্শনীর প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকত ওসমানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইউনুস আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাজান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, আহমাদ সাঈদ, জিএম আল মামুন, আবুল কালাম, জাহিদ হোসেন, আলাউর রহমান, ইব্রাহিম খলিল, আবজাল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বারি সরিষা ১৫’র উচ্চতা, ফলন সহ বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়।
Leave a Reply