ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরার পদ্মপুকুর প্রতিনিধির মাতার মৃত্যু

admin ঢাকা
আপডেট: 27 February 2020, 21:54

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন প্রতিনিধি নুরুল ইসলামের মাতা লাইলী বেগম (৭২) বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। ‘ইন্না লিল্লাহি…………রাজিউন’। সূত্রে প্রকাশ, গত ২৬ ফেব্রæয়ারি রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি শান্তনা দিতে ছুটে যান শ্যামনগর উপজেলা চেয়ারম্যান-উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এস এম আতাউল হক দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ) সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মরহুমের ছেলে অ্যাড. নুরুল ইসলাম (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার পদ্মপুকুর প্রতিনিধি), পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম পক্ষ থেকে তার মরহুম পিতা ও মাতার রুহের মাগফিরাত কামনা করেছেন। তার এ মৃত্যুতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার পত্রিকার শ্যামনগর ব্যুরো প্রধান এস এম মোস্তফা কামাল সহ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার পত্রিকার পরিবার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *