মুজিববর্ষ উপলক্ষ্যে দেবহাটায় তারুণ্যের ভাবনা নিয়ে সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুজিববর্ষ উপলক্ষ্যে দেবহাটায় তারুণ্যের ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বেলা ১২টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের মানুষকে শান্তিতে রাখতে নানা উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, শিক্ষা বৃত্তি, মিড-ডে মিল চালু সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে মাদক, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার কথা জানান। কারণ পরিবার থেকে শিশুকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে। খোঁজ রাখতে হবে আমার সন্তান কোন খারাপ পথে যেনো না যায়। নেশায় আসাক্ত না হয়। শিশু কাল থেকে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। সরকারের প্রতিশ্রæতি অনুযায়ী মুজিব বর্ষে কোন মানুষ বেকার থাকবে না সে লক্ষে কাজ করা হচ্ছে। তাই আসুন সবাই মিলে সুন্দর পরিবেশ গড়ে তুলতে “গ্রীন সাতক্ষীরা, ক্লিন সাতক্ষীরা” কর্মসূচি বাস্তবায়ন করি। বিশেষ অতিথি ছিলেন ডিসি পতিœ লাভলী কামাল, উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুধীজন, ছাত্র-ছাত্রী, অবিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। পরে জেলা প্রশাসক ভিক্ষুক পুন:বাসনে ভ্যান, ছাগল প্রদান করেন এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, ওয়ার্কার, ওয়েস্ট বিন বিতরণ করেন।

Leave a Reply