স্ট্রিট লাইটের আলোয় বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের অর্থায়নে স্ট্রিট লাইটের আলোয় বদলে যাচ্ছে আশাশুনির খাজরা ইউনিয়নের গ্রামীণ জনপদ। ইউনিয়নের বিভিন্ন সড়ক, রাস্তার মোড়, হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে এসব স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকা গুলো আলোকিত হয়ে উঠেছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) ২য় ধাপে গজুয়াকটি, খাজরা বাজার ও পিরোজপুর তিন রাস্তার মোড়, গদাইপুর এ স্ট্রিট লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। এ সময় সৃজনী বাংলাদেশ আশাশুনি শাখার ম্যানেজার রমজান আলী, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য জালাল মোড়ল, রিপন হোসেন, সাইফুল ইসলাম, আনারুল ইসলাম, সুব্রত মন্ডল, সোলাইমান গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম জানান, ‘মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” ¯েøাগানকে বাস্তবায়নের লক্ষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নে আরও স্ট্রিট লাইট বসানো হবে। পিরোজপুর গ্রামের বয়:বৃদ্ধ আব্বাস সরদার জানান, পিরোজপুর তিন রাস্তার মোড়টি রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকত। এ স্ট্রিট লাইট স্থাপনের ফলে আমাদের মত বৃদ্ধ মানুষদের চলাচলে সুবিধা হবে।

Leave a Reply