দেবহাটায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) বিকেল ৪ টায় দেবহাটা ফুটবল মাঠে এই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য রাখেন এসএপিপিও শাহজান আলী। দেবহাটা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহীম খলিল, এসএপিপিওদের আহাম্মদ সাইদ, মনিরুল ইসলাম, জিএম আল মামুন, আবজাল হোসেন, জাহিদুজ্জামান, আবুল কালাম আজাদ, আলাউর রহমান ও ইউনুস আলীসহ বিভিন্ন কৃষকবৃন্দ। এ সময় বক্তারা কৃষি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিষয়ে আলোকপাত করেন। শেষে কৃষি মেলায় বিজয়ী হিসেবে ১ম আইডিয়াল, ২য় ওয়ার্ল্ড ভিশন ও ৩য় সুন্দরবন বি অ্যান্ড মধু ঘরকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply