ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শুক্রবার রাতে সৌম্য সরকারের বৌভাত

admin ঢাকা
আপডেট: 26 February 2020, 21:37

স্টাফ রিপোর্টার : গঙ্গা-বরণের মধ্য দিয়ে আত্মীয়-অনাত্মীয় পরিবেষ্টিত হয়ে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। ঢাক ঢোল কাশীর বাদ্য আর হুলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার ‘লাল সবুজ’ বাড়িটি। এয়োগন তাকে হলুদ মাখিয়ে বরণ করে গঙ্গাজলে  িস্নগ্ধ করে তোলেন। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যান স্বজনরা। সেই হলুদেই স্নাত হয়েছেন কনে পূজা। বর সৌম্যকে আশীর্বাদ করেন বাবা মা আর স্বজনরা। বুধবার দুপুরে মঙ্গলধ্বনি ঢাক শাখ সানাই আর বাদ্য বাজনায় উদ্ভাসিত হয়ে ওঠে সৌম্যর বাড়িটি। আবির রাঙা বাসন্তী বিকালে বর সৌম্য সরকার তার সহযাত্রীদের নিয়ে রওনা হয় খুলনায় কনের বাড়িতে। গোধূলি লগ্নে তারা বাধা পড়েছেন সাতপাকে। শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে। সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, ২৬ ফেব্রæয়ারি দুপুর সাড়ে তিনটার দিকে মঙ্গলধ্বনি ঢাক শাখ সানাই আর বাদ্য বাজন বাজিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় সৌম্য। ২৮ ফেব্রæয়ারি বৌভাত। কনের নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা। তাদের আদি বাড়ি বাড়ি পিরোজপুরে। খুলনায় বসবাস। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এর আগে গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় নিজের বাড়িতে সম্পন্ন হয় তার আশীর্বাদ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *