ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৮ ফেব্রæয়ারি ত্রয়োদশ জেলা রোভার মুটের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 26 February 2020, 21:36

নিজস্ব প্রতিবেদক : ‘দক্ষ নাগরিক উন্নত দেশ’ স্লোগানে ২৮ ফেব্রæয়ারি থেকে শুরু হচ্ছে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুট ও ষষ্ঠ কমডেকা ২০২০। ২৮ ফ্রেব্রæয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত খান বাহাদুর আহছানুল্লা কলেজে অনুষ্ঠিত মুট ও কমডেকায় জেলার ৩৬ টি ইউনিট অংশ গ্রহণ করবে। ২৮ ফেব্রæয়ারি শুক্রবার বিকেল ৪টায় ত্রয়োদশ জেলা রোভার মুটের উদ্বোধন করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রোফেসর ডা. আ ফ ম রুহুল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটের সভাপতি এস এম মোস্তফা কামাল। ২৯ ফেব্রæয়ারি শনিবার সকালে ষষ্ঠ কমডেকার উদ্বোধন করবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার (প্রকল্প) মো. মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুট চিফ প্রোফেসর মো. মনিরুজ্জামান (এলটি)। মুট এরিনা হলো খান বাহাদুর আহছানুল্লা। মুট চলাকালীন প্রফুল্ল নামে মুট স্মরণিকা প্রকাশ করা হবে। ৪টি সাব ক্যাম্পে বিভক্ত হয়ে রোভার স্কাউটরা মুটের কার্যক্রম পরিচালনা করবেন। ক্যাপ্টেন শাহাজান মাস্টার সাব ক্যাম্প, আব্দুল মজিদ সাব ক্যাম্প, সালামাতুল্লাহ সাব ক্যাম্প ও ফজিলাতুন্নেছা সাব ক্যাম্পে পৃথক পৃথক অনুষ্ঠান চলবে। মুটে শুভ সকাল, তাবুকলা, হাইকিং, তাঁবু জলসা, দেয়াল পত্রিকা, অবস্টাকল ও পাইনিওয়ারিং, সমাজ উন্নয়ন কার্যক্রম, ইয়ুথ পার্লামেন্ট, অভিযান, ট্যালেন্ট সার্চ, খেলা, ব্যক্তিগত দক্ষতা চ্যালেঞ্জে রোভার স্কাউটরা দক্ষতা প্রমাণের সুযোগ পাবে। ত্রয়োদশ জেলা রোভার মুট ও ষষ্ঠ জেলা কমডেকায় সাতক্ষীরা সরকারি কলেজ ক ইউনিট, সাতক্ষীরা সরকারি কলেজ খ ইউনিট, সাতক্ষীরা সরকারি কলেজ গার্লস ইন রোভার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ ক ইউনিট, সাতক্ষীরা সিটি কলেজ গার্লস ইন রোভার, ঝাউডাঙ্গা কলেজ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, কলেজ অব বিজনেস অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ, সীমান্ত আদর্শ কলেজ ক ইউনিট, সীমান্ত আদর্শ কলেজ গার্লস ইউনিট, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, কলারোয়া সরকারি কলেজ, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কলারোয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ, কলারোয়া কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা শালিখা কলেজ, তালা কপোতাক্ষ মুক্ত রোভার গ্রæপ, আশাশুনি সরকারি কলেজ, সরকারি খান বাহাদুর আহছানউল্লা ক ইউনিট, সরকারি খান বাহাদুর আহছানউল্লা খ ইউনিট, সরকারি খান বাহাদুর আহছানউল্লা গার্লস ইউনিট, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা, দেবহাটা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ শ্রীপুর কে এম এল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ, নলতা আহছানিয়া মিশন রেসি: মডেল কলেজ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ক, শ্যামনগর সরকারি মহাসিন কলেজ খ, মুন্সিগঞ্জ কলেজ, শ্যামনগর, নওয়াবেকী মহা-বিদ্যালয় রোভার স্কাউট দল অংশ গ্রহণ করবে। মুটে সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, মুট চিফ থাকছেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রোফেসর মো. মনিরুজ্জামান, এলটি, ডেপুটি মুট চিফ হিসেবে থাকছেন সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা রোভার স্কাউটের কমিশনার ইমদাদুল হক, এ এস এম আব্দুর রশিদ, আবু তালেব। অন্যদিকে, ৩ মার্চ মুটের মহাতাবুজলসা ও সমাপনী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *