ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীর সংবর্ধনা

admin
February 26, 2020 9:29 pm
Link Copied!

কলারোয়া অফিস : আই সিসি ২০২০ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে সংবর্ধনা দিয়েছে কলারোয়া ড্রিম আইটি অ্যান্ড রিসার্স সেন্টার। মঙ্গলবার রাতে কলারোয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আয়োজক প্রতিষ্ঠানের অফিসে এই সংবর্ধনা দেয়া হয়। দেশের গর্ব মৃত্যুঞ্জয় চৌধুরী কলারোয়ার কৃতি সন্তান। তার জন্মস্থান ও পৈত্রিকভিটা উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। তার পিতা সিএম তাহাজ্জত হোসেন পেশায় একজন শিক্ষক। অনুষ্ঠানে দেশবরেণ্য ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট তুলে দেন সংবর্ধিত মৃত্যুঞ্জয়ের বড় ভাই কলারোয়া ড্রিম আইটি অ্যান্ড রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিইও ইমরুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের সহ.সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, বার্তা সম্পাদক এম. সুজাউল হক, আইটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অমিত রায় চৌধুরী, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব প্রভাষক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষক নাসির উদ্দীন, কলারোয়া ক্রিকেট একাডেমীর পরিচালক নাজমুল হাসনাইন মিলন,কলারোয়া ড্রিম আইটি পরিবারের তপু, তোহা, আলফাজ, নাহিদ, আতিকুল, বকুল, শান্ত, সামস, মাসুম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের পর এক নৈশভোজের আয়োজন করে কলারোয়া ড্রিম আইটি অ্যান্ড রিসার্স সেন্টার। আবেগঘন এক মুহুর্তে সংবর্ধিত কৃতি ক্রিকেটার মৃত্যুঞ্জয় চোধুরী সকলের আশির্বাদ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।