ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

admin
February 26, 2020 9:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে গত দু’দিনে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ১০০ গ্রাম গাঁজাসহ ২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন ও এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তর গোদাড়া গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে মাওলা বিশ্বাস, বেউলা গ্রামের ছফিল উদ্দীন মোল্যার ছেলে সাইফুল ইসলাম মোল্যা ও মৃত গোলাপ সরদারের ছেলে আনারুল ইসলাম সরদারকে বড়দল এলাকা হতে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ১শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ব্যাপারে আশাশুনি থানায় ২৫(২)২০২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। অপর দিকে, সোমবার (২৪ ফেব্রæয়ারি) রাতে এএসআই কবির হোসেন, এএসআই পূর্ণানন্দ হরি সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুড়িকাহনিয়া গ্রামের শফিউদ্দীন গাজীর ছেলে আমিনুর গাজীকে ও আইয়ুব আলী মোল্যার ছেলে রফিকুল ইসলামকে তেঁতুলিয়া ব্রীজের উপর থেকে মাদক বেচা-কেনা সময় হাতেনাতে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানায় ২৪(২)২০২০ নং একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।