ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি বেসরকারি বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে অ্যাডভোকেসি মিটিং

admin
February 26, 2020 9:26 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে সরকারি বেসরকারি বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় এবং সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে বুধবার (২৬ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টের অনুষ্ঠিত হয়। এসময় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি অফিসার মো: আবুল হোসেন মিয়া, সমবায় অফিসার মো.জহুরুল ইসলাম, সংগঠক ও মহিলা সংস্থার অফিসার মো. আনিসুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সাইদুল ইসলাম ও সাংবাদিক মো.আশিকুর রহমান। মিটিংএ সুশীলন প্রতিনিধি তাপস কুমার মিত্র ও শহীদুল ইসলাম এবং আটুলিয়া ও বুড়িগোয়লিনী ইউনিয়নের বিভিন্ন উৎপাদক দলের সদস্য, হাইজিন সেন্টারের সদস্য, স্যানিটেশন সেন্টারের সদস্য, ডিস্যালাইনেশন প্লান্টের সদস্য, বিভিন্ন সেক্টরের প্রশিক্ষন প্রাপ্ত যুব সদস্য, ভ্যাকসিনেটর সহ সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মিটিংএ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রতিটা দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ও অংশগ্রহণকারীদের যেকোনো প্রয়োজনে যোগাযোগ রাখার পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।