প্রাথমিক বৃত্তির ফলাফলে উপজেলার শীর্ষে বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৯ এর বৃত্তি ফলাফলে উপজেলার শীর্ষ অবস্থানে বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেবহাটা উপজেলা থেকে মোট ৩২ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে এই স্কুল থেকে ১৩ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শৌর্য দেব বিশ্বাস (অরূপ), রাসেল, হিদ, ইমন সাকিব, অনন্য, মাহিয়া, আইভি ও তিথীসহ মোট ৯জন।

অন্যদিকে রাজিয়া খাতুন, মুশাইদা, তামিমুন ও তারেক ৪জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে। ভালো ফলাফল উপহার দেওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা অত্র স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান। বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ বলেন, আমার এই স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট ২৭জন জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে বৃত্তি লাভ করেছে ১৩ জন, বিদ্যালয়ের সকল শিক্ষকদের কঠোর পরিশ্রম, আত্ম বিশ্বাস ও ছাত্রছাত্রীদের চেষ্টার ফলে এমন ভালো ফলাফল হয়েছে। তারা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply