ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোস্টগার্ড পশ্চিম জোনের আয়োজনে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 February 2020, 16:34

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার কৈখালী কোষ্টগার্ড অফিসে অবৈধ্যভাবে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান রোধ , নৌপথে জানমালের নিরাপত্তা , অবৈধ্য ভাবে মৎস্য আহরন রোধ , ফ্রি চিকিৎসা, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের উপর এলাকার জেলে-বাওয়ালীসহ সর্ব সাধারনের সাথে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়াির) বাংলাদেশ কোষ্ট গার্ড পশ্চিম জোন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কোস্টগার্ড পশ্চিম জোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন ল্যা. আবু হাসান সোহাগ, সিনিয়র পেটি অফিসার (মেডিকেল) মো. সফিকুল ইসলাম , কৈখালী কোষ্টগার্ডের সিসি মো. নজরুল ইসলাম , রমজাননগর ইউপির প্যানেল চেয়ারম্যার শেখ জাহাঙ্গীর আলম , ইউপি সদস্য মো. হায়াত আলী, মো. আব্দুল হামিদ লাল্টু, গাজী মহাসীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় কোষ্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে অত্র এলাকার হত দরিদ্র ১শ’ ৮৬ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *