ঢাকাTuesday , 25 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীদের আবারও কর্মবিরতি শুরু

admin
February 25, 2020 10:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীদের পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে দ্বিতীয় দফায় আবারও কর্মবিরতি পালন শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এতে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারণ সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন, নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ, জগদীশ, রতন, সুফিয়া, আফরোজা প্রমুখ।
বক্তারা এ সময় তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীদের পদ পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।