ঢাকাTuesday , 25 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে ১শ’ বোতল ফেন্সিডিলসহ আটক-১

admin ঢাকা
আপডেট: 25 February 2020, 22:01

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১শ’ বোতল ফেন্সিডিলসহ গগন হোসেন (২৩) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) ভোর রাতে উপজেলার গয়ড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক গগন হোসেন কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড ও একটি মেমোরীকার্ডসহ উক্ত মাদক চোরকারবারীকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরও জানান, আটক মাদক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *