কালিগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জ’র ব্যবস্থাপনায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কৃষি অফিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে যেয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সাংবাদিক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ প্রমুখ।

Leave a Reply