সুষ্ঠু ভোটের মাধ্যমে ভুরুলিয়া ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের দাবি
ডেস্ক রিপোর্ট : শ্যামনগর উপজেলার ভুরুলিয়ায় সুষ্ঠু ভোটের মাধ্যমে ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন এ দাবি জানান শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা গ্রামের শেখ জেহের আলীর ছেলে শেখ শাহিনুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১নং ভুরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে ইচ্ছা-মত পকেট কমিটি ঘোষণা দিচ্ছেন অধ্যক্ষ জাফরুল আলম বাবু। ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্নও করেছেন। কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় যে কমিটি তার বিরুদ্ধে যেতে পারে এমন অনুভব করছেন তখনই তিনি সেই কমিটি ঘোষণা না দিয়ে বাড়ি নিয়ে গোপনে ঘোষণা দিচ্ছেন। আমাদের ওয়ার্ডেও এর ব্যতিক্রম ঘটেনি। গত ০৭ ফেব্রæয়ারি ২০২০ তারিখে কাটিবারহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুরুলিয়া ইউপির ৩নং ওয়ার্ডের কমিটি গঠনের উদ্দেশ্য বর্ধিত সভার আয়োজন করা হয়। সে সময় কমিটি গঠনের লক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যদের মতামত চাইলে অধিকাংশ সদস্য আমাকে সভাপতি হিসাবে মনোনীত করার প্রন্তাব করেন। আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সুধীর কুমার দাসের পক্ষে মাত্র ৭/৮ জন ব্যক্তি প্রস্তাব করেন। এ ঘটনায় অধ্যক্ষ জাফরুল আলম বাবু কৌশলে সভা সমাপ্ত করে চলে যান। পরবর্তীতে গত ২৪/০২/২০২০ তারিখে তার বাড়িতে বসে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে তিনি একটি মনগড়া কমিটি ঘোষণা দেন। যা সম্পূর্ণ অ-গঠনতান্ত্রিক। প্রকাশ্যে সভায় জনপ্রিয়তায় আমি এগিয়ে ছিলাম। অথচ আমাকে বাদ দিয়ে ইচ্ছা-মত একটি মনগড়া কমিটি ঘোষণা করে জাফরুল আলম বাবু তৃণমূল কর্মীদের মতামতকে উপেক্ষা করেছেন। তাদের কে গুরুত্বহীন করেছেন।
অধ্যক্ষ জাফরুল আলম বাবু এর ভাই জাহাঙ্গীর হোসেন লাভলু ইউনিয়নের সভাপতি প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে যেতে পারে এমন ব্যক্তিরা যাতে কমিটিতে আসতে না পারে সে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ জাফরুল আলম বাবু। আর এ কারণেই জনপ্রিয় এবং ত্যাগী নেতা-কর্মীদের পদ না দিয়ে প্রভাব খাটিয়ে ইচ্ছা-মত পছন্দের ব্যক্তিদের পদে বসাচ্ছেন। এ উদ্দেশ্যে কয়েকটি কমিটি ঝুলন্ত অবস্থায় রেখেছেন তিনি। আমি দীর্ঘদিন মাঠে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছি। আমার মত একজন মাঠের কর্মীকে পদ নিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। আমার দাবি প্রকাশ্যে ভোটের মাধ্যমে আমার ওয়ার্ডসহ ঝুলন্ত থাকা প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হোক। যদি ভোটে বা ভোটারদের মতামতে আমরা পরাজিত হই, তাতে আমাদের কোন ক্ষোভ থাকবে না। কিন্তু ঘরে বসে পকেট কমিটি আমরা কখনো মেনে নেবো না। সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিটির গঠনের জন্য তিনি উপজেলা আওয়ামী লীগ ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ করেছেন।

Leave a Reply