সরকারের বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তিতে রিফ্রেসার্স প্রশিক্ষণ
মো. আশিকুর রহমান, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সরকারের বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তিতে ২দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সোম ও মঙ্গলবার (২৪-২৫ ফেব্রæয়ারি) ২দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এ সময় অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উক্ত প্রশিক্ষণের সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র কৃষি অফিসার মো. আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ, সমবায় অফিসার মো. জহুরুল ইসলাম, সংগঠক ও মহিলা সংস্থার অফিসার মো. আনিসুর রহমান, ফিল্ড সুপারভাইজার সমাজসেবা অফিসার রণজিৎ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন প্রতিনিধি দিবাকার ঘোষ ও মোমেনা সুলতানা। উল্লেখ্য প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।

Leave a Reply