সাতক্ষীরায় কেমিস্টস্ সমাবেশ ও বনভোজন অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম : বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ ও বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় শহরের অদূরে খড়িবিলা এলাকায় মোজাফ্ফর গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি মো. দ্বীন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. সাদেকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জেলায় কোন প্রকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা যাবে না। যারা বিক্রয় করবে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোন ফার্মাসিতে ডেট এক্সপেয়ার বা মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকে এবং কোম্পানি যদি ঔষধ গুলো তুলে না নেয় তাহলে ১৫ দিনের মধ্যে আমরা সেই কোম্পানিগুলো বর্জন করব। ডেট এক্সপেয়ার হলে সকল কোম্পানি ঔষধ গুলো তুলে নিতে বাধ্য’। তিনি আরও বলেন, ‘আমরা কোন কোম্পানিকে বর্জন করলে ১ বছরের বেশি বর্জন করব। আপনারা সঠিক ভাবে ঔষধ ক্রয় করে তা সঠিক ভাবে বিক্রয় করবেন। কোন অসাধু পন্থায় কোন ঔষধ বিক্রয় করবেন না’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ‘জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, প্রাক্তন চেয়ারম্যান নির্বাচন বোর্ড মো. জিয়াউল হক বুলু, কেন্দ্রীয় পরিচালক ও খুলনা সম্পাদক এস এম কবির উদ্দিন বাবলু, সহ সভাপতি ঢাকা শাখা মো. আলী, সদস্য ঢাকা শাখা মো. জসিম উদ্দিন, মো. শাহজান খান, নাসির উদ্দিন আহম্মেদ, মনির আহম্মেদ, কাজী মফিজুল ইসলাম কামাল, মো. সাদেকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ তানভীর আহম্মেদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শাখার সহ-সভাপতি মো. হাফিজুল ইসলাম ও সদস্য মো. মনিরুল ইসলাম।

Leave a Reply