ঢাকাMonday , 24 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 February 2020, 21:19

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রæয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসনা খাতুন ও সহকারী শিক্ষক সমীরণ কুমার বাছাড়, হাসিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় এ নির্বাচনে ৭টি পদে ১১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৮৮জন ভোটারের মধ্য ৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয় নির্বাচনের আদলে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে কমিশনার ছিলেন ৫ম শ্রেণির শিক্ষার্থী সাইম আহম্মেদ, প্রিজাইডিং অফিসার ৪র্থ শ্রেণির ইমন হোসেন মুন্না, পোলিং অফিসার ৪র্থ শ্রেণির অর্পিতা মন্ডল, সন্ধ্যা সানা, নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির সাজিদ আব্দুল্লাহ ও অনন্ত মন্ডল। এ নির্বাচনে ৭টি পদে তৃতীয় শ্রেণির সুরাইয়া ৪৬, জুনায়েদ ৩২, ৪র্থ শ্রেণির জান্নাতুল ফেরদাউস ইমা ৫০, আবরার জাহির ৫০, ৫ম শ্রেণির তাহাসিন লাবিব ৪৪, সাথি আক্তার ৪৩, কল্পনা ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক জানান, এ নির্বাচনের ফলে স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে। আমরা শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছি। অভিভাবক রাফিজা বেগম জানান, এ নির্বাচন ঘিরে বিদ্যালয়ে ব্যাপক উৎসব লক্ষ করা যাচ্ছে। আমরা সচেতন অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের গণতন্ত্র চর্চার লক্ষে এ নির্বাচনকে স্বাগত জানাই।
এদিন খাজরা ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *