শ্যামনগরে প্রকল্প সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ক্রিস্টান এইডের সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে প্রকল্পটির সমাপ্তি করণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, ইউপি চেয়ারম্যান অ্যাড. এস এম শোকর আলি, চেয়ারম্যান আবু সালেহ বাবু। অনুষ্ঠানে প্রকল্পের সুবিধাভোগীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply