বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯-২০ নবজীবন ইনস্টিটিউট ৫৪ রানে জয়ী
ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট (২০১৯-২০২০) এর ৮ম খেলায় সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউট ৫৪ রানে জয়লাভ করেছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে নবজীবন ইনস্টিটিউট বনাম সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখি হয়। খেলায় নবজীবন ইনস্টিটিউট টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান করে। জবাবে সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করে। ফলে নবজীবন ইনস্টিটিউট ৫৪ রানে জয়লাভ করে। আজ সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় বনাম দ্যা পোল স্টার পৌর হাই স্কুল পরস্পর মুখোমুখি হবে।

Leave a Reply