আশাশুনিতে বিআরডিবি’র ক্ষুদ্র ঋণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে বিআরডিবির আওতাভুক্ত সমিতির সদস্যদের মাঝে মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রæয়ারি) সকালে বিআরডিবি মিলনায়তনে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বিআরডিবি কর্তৃপক্ষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঋণের টাকা প্রদান করেন বিআরডিবি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসলেম উদ্দিন। এদিন উপজেলার ৫ টি সমিতির ১১০ জন সদস্যকে ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এক বছরের মধ্যে স্বল্প লাভের এ ঋণ পরিশোধ করতে হবে।

Leave a Reply