আশাশুনির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : নির্বাচনে ৭টি পদে ১৬ জন প্রতিদ্ব›িদ্বতা করে। মোট ২৭৫ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ২১০ জন। এর মধ্যে ৪৮ ভোট বাতিল হয়। ৪র্থ শ্রেণির ছাত্র রাফিদ ইমতিয়াজ ১ম, উম্মে তাইয়্যেবা ২য়, ৩য় শ্রেণির মালিহা তাবাচ্ছুম ঐশী ৩য়, ৫ম শ্রেণির সাদিয়া আফরিন মুক্তা ৪র্থ, ৩য় শ্রেণির তাসনীন আক্তার ৫ম, ৫ম শ্রেণির রাইয়ান জান্নাত আদিয়া ৬ষ্ঠ ও আবিদিন আহসান শিহাব ৭ম স্থান অধিকার করেছে। নির্বাচন কমিশনার ছিল, জাওয়াদ আল রুম্মান, প্রিজাইডিং অফিসার সায়মা, সহকারী প্রিজাইডিং অফিসার নুসরাত জাহান ও সালেহা এবং পোলিং অফিসার ছিল শামীম হোসেন, রুহিত প্রমুখ।
কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১৭২জন ভোটারের মধ্যে ১৪৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। বাতিল হয় ২টি ভোট। নির্বাচনে ৩য় শ্রেণি থেকে অর্নব কর্মকর ১১ ভোট ও জামিলুর রহমান ৬০টি ভোট পেয়ে নির্বাচিত হয়। ৪র্থ শ্রেণি থেকে বৈশাখী খাতুন ৬০ ভোট ও আরিফুল ইসলাম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৫ম শ্রেণি থেকে সোহেল আরমান ৮১ ভোট ও কৌশিক কুমার ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়। এবং সম্মিলিত ভাবে ৪র্থ শ্রেণির ছাত্রী সৃজা সরদার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়।
বৈকরঝুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় . শোভনালী প্রতিনিধি জানান, প্রথম হয়েছে প্রেমা মল্লিক (৫ম শ্রেণি), ২য় হয়েছে ফারহানা মিতু (৩য় শ্রেণি), ৩য় ইসমাইল হোসেন (৫ম শ্রেণি), ৪র্থ ইতি খাতুন (৪র্থ শ্রেণি), ৫ম বিকাশ ঘোষ (৩য় শ্রেণি), ৬ষ্ঠ কবিতা পারভীন (৪র্থ শ্রেণি) এবং ৭ম হাসনা হেনা হাঁসি (৫ম শ্রেণি)।
নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : নির্বাচনে ৩য় শ্রেণির সোহাগী বাছাড় ৩৬ ভোট, দিগন্ত দাশ ৩৪ ভোট, ৪র্থ শ্রেণির কেয়া রায় ৪৫, অজয় মন্ডল ৪২, ৫ম শ্রেণির মহুয়া ৫৯ ও শাওন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়া ৭ম স্থান অধিকার করেছে ৪র্থ শ্রেণির শারমিন ৪০ ভোট। নির্বাচন কমিশনার ছিল তাহেরাতুন নেছা (৫মশ্রেণি), প্রিজাইডিং অফিসার শোহানা খাতুন (৪র্থ শ্রেণি), পোলিং অফিসার ছিল মৌসেনা বাছাড় (৫ম শ্রেণি) ও সিমা খাতুন (৫মশ্রেণি)।

Leave a Reply