পাতার বিড়ি বন্ধ করার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: ‘আসুন দেশ গড়ি, আয়কর প্রদান করি, সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করি’। এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক লীগ ফোরামের উদ্যোগে প্রচার র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ভারতীয় পাতার বিড়ির রমরমা ব্যবসা চলছে। কিন্তু বাংলাদেশ সরকারকে রাজস্ব ভ্যাট ট্যাক্স না দেওয়ায় বাংলাদেশ বিড়ি শ্রমিকলীগ ফোরাম এ প্রচার র্যালির আয়োজন করে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ র্যালি শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারের সকল সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে কলেজ মোড়ে মানববন্ধন করে।

Leave a Reply