কলারোয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
কলারোয়া অফিস: কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্কুল সেরা হয়েছে ৫ম শ্রেণির ছাত্র আলিফ আনোয়ার। রবিবার সকাল ৯ টার দিকে স্কুলের খেলার মাঠের উন্মুক্ত স্থানে মনোরম পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলে সকাল ৯ টা হতে বেলা ১ টা পর্যন্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান সার্বক্ষণিক উপস্থিত থেকে এই নির্বাচন সম্পন্ন করেন। বিদ্যালয়ের মোট ২১ জন প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ ১৬৬ পেয়ে স্কুল সেরা নির্বাচিত হন বিদ্যালয়ের ৫ ম শ্রেণির ছাত্র এস এম আলিফ আনোয়ার। এছাড়া ৩য় শ্রেণির ছাত্রী রাজল²ী ঘোষ ১৫৭ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেছে, ৯২ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছে শাহীরুল ইসলাম। ৪র্থ শ্রেণির ছাত্রী নাফিসা তাবাসসুম ১৫৯ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছে। ১৩৭ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছে আল মুহিত। ৫ম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার মিম ৮৪ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছে। ৬৮ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছে লামিয়া তাহসিন। বিদ্যালয়ের নব নির্বাচিত সকল স্টুডেন্ট লিডারদের অভিনন্দন জানিয়েছেন প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মন্ডলী।

Leave a Reply