সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর ৪২ নং নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ ফেব্রæয়ারি) সকাল থেকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন নাহার। এ নির্বাচনে ১২১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাইজা রশীদ (নিহি), এছাড়া তুমুল প্রতিদ্ব›িদ্বতার মধ্য দিয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে ১২০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাবিরুল এলাহী (সুনান),এবং ১১৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়াহ। নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচিত প্রার্থীরা সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম যথাযথভাবে পালনের সাথে সাথে স্কুলের শৃঙ্খলা বজায় রেখে ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারে।
