ঢাকাSunday , 23 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 23 February 2020, 21:16

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা পাথর ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীন ভাবে এ নির্বাচনে ভোট গণনা শেষে দুপুর ৩ টার সময় নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বচন কমিশনার সাজিদুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তি পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। মোট ভোটার সংখ্যা সংখ্যা ছিল ৯২জন, প্রাপ্ত ভোট ৮৬ জন, বৈধ ভোট ৬৭ জন, বাতিল ১৯ জন। মোট প্রার্থীর সংখ্যা ছিল ১৫ জন বিজয়ী হয়েছে ৭ জন। বিজয়ীদের নাম দীপান্বিতা বিশ্বাস (৩য় শ্রেণি), জয়ব্রত হরি (৩য় শ্রেণি), নাইচ সুলতানা কণা (৪র্থ শ্রেণি), নাঈম ইমতিয়াজ (৪র্থ শ্রেণি), আল ইমরান (৪র্থ শ্রেণি) শিহাব হোসেন (৫ম শ্রেণি), রোমানা আফরোজ নিহা (৫ম শ্রেণি)। ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ, সহকারী শিক্ষক আছাদুজ্জামান, আসমাউল হোসনা, নয়ন্তি রানী ঘোষ, শবনাম মুস্তারী, রূপায়ন বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *