কুলিয়ায় বিভিন্ন প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয় দেবহাটা উপজেলার বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রæয়ারি) সকাল ৯টায় বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের পরিচালনায় উক্ত নির্বাচন সম্পূর্ণ হয়। তৃতীয় শ্রেণি থেকে ৭জন, চতুর্থ শ্রেণি থেকে ৩জন ও ৫ম শ্রেণি থেকে ৫জন প্রার্থী নির্বাচন করে। মোট ভোটার সংখ্যা ছিল ২৮৮জন এর মধ্যে ২৪৪ জন উপস্থিত ছিল। এর মধ্যে চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া ঘোষ ১৬২ ভোট পেয়ে প্রথম হয়েছে, চতুর্থ শ্রেণির ছাত্র মোস্তাফিক বিল্লাহ ভোট পেয়েছে ১৩৯, রুবাইয়া রাহা ১৩৮ ভোট, সাবিহা শারমীন ১২৮ ভোট, আলআমিন ১২৪ ভোট, আফিফা রইছ ১২৬ ভোট ও হাসিব বাবু ১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছে।
উপজেলার পুষ্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে ৩জন, চতুর্থ শ্রেণি থেকে ৪জন ও পঞ্চম শ্রেণি থেকে ৪জন প্রার্থী নির্বাচন করে। ভোট ভোটার ছিল ১৩০ জন এর মধ্যে ৯২জন ভোটার উপস্থিত ছিল। পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা ৬০ ভোট পেয়ে প্রথম হয়েছে, ৩য় শ্রেণির ছাত্রী নুরে সাবিহা ৭৯ ভোট পেয়ে দ্বিতীয়, ইয়াছিন আরাফাত ৭৬ ভোট পেয়ে তৃতীয়, রাফিউল আহসান ৬৯ ভোট পেয়ে চতুর্থ, মাসুদ রানা ৬৩ ভোট পেয়ে পঞ্চম, মুজাহিদ ইসলাম ৫৯ ভোট পেয়ে ৬ষ্ঠ এবং শামিমা সুলতান ৫২ ভোট পেয়ে সপ্তম হয়ে জয় লাভ করেছে।
উপজেলার সিদ্ধেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে চতুর্থ শ্রেণির ছাত্রী তমা রাণী ৪৫ ভোট পেয়ে প্রথম হয়েছে, ৫ম শ্রেণির ছাত্রী নুরে সাবিহা ৪২ ভোট পেয়ে দ্বিতীয়, তিথি ঘোষ ৩৭ ভোট পেয়ে তৃতীয়, রিমা রং ৩১ ভোট পেয়ে চতুর্থ, ফারজানা আক্তার ৩০ ভোট পেয়ে পঞ্চম, মনিষা রং ৩০ ভোট পেয়ে ৬ষ্ঠ এবং নাইম সানা ৪৫ ভোট পেয়ে সপ্তম হয়ে জয় লাভ করেছে। এবিষয়ে বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ বলেন, সকাল ৯টা থেকে ভোট শুরু হয় এবং দুপুর ১টায় ভোট শেষ হয়। একজন ভোটার সর্বোচ্চ ৭টি ভোট দিতে পারবে। তন্মধ্যে প্রতি শ্রেণিতে ২টি করে এবং যে কোন ১টি শ্রেণিতে সর্বোচ্চ ৩টি ভোট দিতে পারবে।

Leave a Reply