নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় আড়াই লিটার মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা হলেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা গ্রামের বোনমালী দেবনাথ’র ছেলে সন্দীপ দেবনাথ (১৯) ও একই গ্রামের বিষুনাথ মন্ডল’র ছেলে মিঠুন জয় মন্ডল (১৮)। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, শনিবার রাত ৮ টার দিকে ২ যুবক দেশীয় আড়াই লিটার মদসহ একটি মোটর সাইকেলযোগে কালিগঞ্জ থেকে দ্রæত বেগে আশাশুনির দিকে যাচ্ছিলেন। এসময় টহলরত থানার সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা ধাওয়া করে।
এক পর্যায়ে কালিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে আড়াই লিটার দেশীয় মদ উদ্ধার করে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
