কালিগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিষ পানে সুন্দরী বালা বৈদ্য (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামের রাধাপদ বৈদ্য’র স্ত্রী। নিহতের পরিবার জানায়, পারিবারিক কলহের জেরধরে গত বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) সকালে বৃদ্ধা নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সুন্দরী বালাকে দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply