ঢাকাSunday , 23 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাকে মারপিটের অভিযোগ

admin
February 23, 2020 9:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাংক এশিয়ার (এজেন্ট ব্যাংক) দুই কর্মকর্তাকে মারপিট করার অভিযোগ উঠেছে। সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যাংক এশিয়ার কর্মকর্তা আরিফ হোসেন সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত ২০ ফেব্রæয়ারি রাতে শহরের অদূরে বাইপাস সড়কের দেবনগর গ্রামস্থ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার আশরাফ হোসেনের ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা আরিফ হোসেন (৩২) ও তার সহকর্মী একই থানার রথখোলা গ্রামের দেবমন্ডলের ছেলে নির্মল মন্ডল (২৮) প্রতিদিনের ন্যায় দায়িত্ব পালন শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। শহরের বাইপাস সড়কের দেবনগর গ্রামস্থ জামে মসজিদের সামনে পৌঁছালে সাদা পোশাকে ৩ টি মোটর সাইকেলে ৫ জন ব্যক্তি তাদের চোখে বড় ধরনের টর্চ লাইট মেরে থামানোর চেষ্টা করেন। এ সময় তারা দুষ্কৃতীকারী ভেবে দ্রæত মোটর সাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই দুষ্কৃতিকারীরা তাদেরকে পিছু ধাওয়া করে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা কালভার্ট এলাকায় পিছন দিক থেকে তাদের জ্যাকেট টেনে ধরে এবং স্টিলের টর্চ লাইট দিয়ে ব্যাপক মারপিট করে। এতে তারা দুজনই আঘাত প্রাপ্ত ও জখম হন।
এ সময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে একজন বলেন তার নাম হাফিজ। তবে তিনি যে মোবাইল নম্বর (০১৭১৬-৬৭৩৫৯৩) দিয়েছিলেন সেটি ঢাকার নারায়নগঞ্জের একজন মহিলা রিসিভ করেছিলেন। অর্থাৎ মোবাইল নম্বরটিও ঠিক নয়।
এ ব্যাপারে আরিফ হোসেনের বাবা আশরাফ হোসেন জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ডিবি’র ওসিকে দায়িত্ব দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।