কালিগঞ্জে এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭ বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সেয়ারা গ্রামের ইউসুফ আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হুসেনের নেতৃত্বে এসআই গোবিন্দ আকর্ষণসহ পুলিশ সদস্যরা বৃহস্পতিবার বেলা ৫ টার দিকে সেয়ারা সাইক্লোন শেল্টার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭ বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম গ্রেফতার হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply