বিনম্র শ্রদ্ধায় আশাশুনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি,আশাশুনি : যথাযোগ্য মর্যাদায় আশাশুনিতে (২১ ফেব্রæয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। আশাশুনি কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, আশাশুনি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাতে পুষ্প স্তবক অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করা হয়। শুক্রবার সকালে আশাশুনি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, আলোচনা সভা, রচনা, কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জুম্মাবাদ শহিদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবীব, আলী নেওয়াজ, প্রভাষক মাসুদুর রহমান, এসকে হাসান, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, বাহাবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী, সোহরাব হোসেন, এম এম নুর আলম, আবুল হাসান, মইনুল ইসলাম, শেখ বাদশা, মুকুল শিকারী, শেখ আরাফাত হোসেন, জগদীশ সানা প্রমুখ।

Leave a Reply