আবুল কাশেম সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি,আশাশুনি: আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলির শ্বশুর আবুল কাসেম সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা নৈকাটি গ্রামে মরহুমের নিজস্ব বাস ভবনে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, অধ্যক্ষ আল. রুহুল আমিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, আলী নেওয়াজ, ইয়াহিয়া ইকবাল, ঢালী সামছুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আশাশুনি প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, সরকারি কলেজের প্রভাষকবৃন্দ, মরহুমের সন্তানরাসহ বহুআত্মীয় স্বজন।

Leave a Reply