ঢাকাSaturday , 22 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুরে ওয়াশ প্রযুক্তির সভা

admin ঢাকা
আপডেট: 22 February 2020, 23:21

ঈশ্বরীপুর প্রতিনিধি: ঈশ্বরীপুর ইউনিয়নে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা লক্ষে ইউনিয়ন পর্যায়ে উন্নত ওয়াশ প্রযুক্তির উপর চাহিদা সৃজনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রæয়ারি) ১৫৬ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউএসএআইডি’এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সভা আয়োজন করেন। ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উন্নত ওয়াশ প্রযুক্তির উপর বক্তব্য রাখেন ওয়াশ ব্যবসায়ী ফজলু হক কাগুচী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াশ ফ্যাসিলিটেটর শাহাজান সিরাজ, রেক্সনা পারভিন, জগবন্ধু কয়াল। ভিডিসি সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্যা ফিরোজা পারভিন, রোকিয়া পারভিন, সালমা খাতুন, আফরোজা পারভিন, রেহানা পারভিন, এবং উপকার ভোগীবৃন্দ ও এলাকা বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *