ঢাকাSaturday , 22 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কলারোয়ায় ভাষা শহিদদের স্মরণ

admin
February 22, 2020 11:16 pm
Link Copied!

কলারোয়া অফিস: একুশের প্রথম প্রহরে কলারোয়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ২১শে ফেব্রæয়ারির প্রথম প্রহরে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদীতে ফুল দিয়ে সেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহিদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, শেখ আমজাদ হোসেন, ডা. জিয়াউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।