নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) সকালে তুফান কনভেনশন সেন্টার লেকভিউ কনফারেন্স রুমে প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি অনুমোদন করা হয়। কমিটির সভাপতি হলেন জেলা প্রশাসক এবং সহ সভাপতি ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ, সহ সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল হক, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, নির্বাহী সদস্য শেখ আব্দুল ওয়াদুদ, তহিদুর রহমান ডাবলু, কামরুল ইসলাম ফারুক, রায় দুলাল, আব্দুস সাত্তার, স ম হায়দার আলীম, কাজী ছুফিউল্লা ফারুকী, আশরাফ উদ্দীন, শফি উদ্দিন, নাজমা বেগম, অ্যাডভোকেট ওসমান আলী, সিরাজুল ইসলাম, মো. আব্দুর রব ওয়ার্ছী। প্রবীণ হিতৈষী সংঘের বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, সাংগঠনিক কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার জন্য অফিস স্থাপন এবং প্রবীণদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ।
